বরগুনার আমতলীতে এনসিপি ছেড়ে ছাত্রদলে যোগদান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরগুনার আমতলীতে এনসিপি ছেড়ে ছাত্রদলে যোগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ

 

বরগুনা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় ছাত্র প্রতিনিধি থেকে চার সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্যসচিব মো. ইমরান খানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন- মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা বলেন, ‘যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে আমরা ফ্যাসিস্টদের বিদায় করে সুন্দর সমাজ ও বৈষম্যহীনভাবে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম, তা এই এনসিপির দ্বারা সম্ভব নয়। তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছি।’

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমতলী উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ