জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে বাঞ্ছারামপুর বিএনপির সৌজন্য সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে বাঞ্ছারামপুর বিএনপির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা সহ-উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার(২৮ আগস্ট)বিকেলে রাজধানীর উত্তরায় ইঞ্জিনিয়ার শ্যামলের অফিসে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকারের বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন,’বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা ভাই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন গত ২৫ আগস্ট তিনি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সে কারনেই আমরা জেলা বিএনপির শীর্ষ দুই নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।সাক্ষাৎকারে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, গোলাম মোস্তফা, আবুল আইয়ুম,আব্দুল করিম চেয়ারম্যান, সাখাওয়াত হোসেন আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম,সাংগঠনিক সম্পাদক সুকুরি সেলিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সেন্টু যুগ্ম সম্পাদক রুস্তম আলী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ