নুরুকে হত্যার উদ্দেশেই হামলা করা হয়েছে: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নুরুকে হত্যার উদ্দেশেই হামলা করা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নুরকে আঘাত করেছে, সেটা একেবারেই পরিষ্কার—তাকে হত্যার উদ্দেশেই হামলা করা হয়েছে। এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গণঅভ্যুত্থানের পর যদি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এভাবে রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালায়, তবে সাধারণ মানুষের সঙ্গে তারা কেমন আচরণ করবে তা সহজেই অনুমেয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এখানে তার চিকিৎসা ভালোভাবে হচ্ছে। তবে বর্তমান অবস্থায় তিনি এখনও মুখে খাবার খেতে পারছেন না, শুধু তরল খাবার দেওয়া হচ্ছে। ফলে তার সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে।

তিনি বলেন, আমি মনে করি, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন, তা দ্রুত শেষ করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নুরুল হক নুরের উন্নত চিকিৎসার বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, নুরুকে যেন দ্রুত দেশের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়, আমি সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ