বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনায় আসতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ