মিছিল করতে গিয়ে ১২ আওয়ামী কর্মী গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিছিল করতে গিয়ে ১২ আওয়ামী কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. আল আমিন (৩২), মো. সোহাগ মাঝি (৩৮), মো. আক্কাস মিয়া (৫২), মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আবদুল আলীম (২২)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ৩টা ৪০ মিনিটের দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝটিকা মিছিলের আয়োজন এবং গ্রেপ্তার নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ