বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার আসছেন বাংলাদেশে। ভক্ত-অনুরাগীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, প্রথমবারের মতো খুব শিগগিরই ঢাকায় আসবেন।
ভিডিও বার্তায় হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।’
‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে পাকিস্তান ছাড়াও বাংলাদেশে বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।
হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিনয় জীবন শুরু হয়। প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা ও ফ্যাশন সেন্সের কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে জনপ্রিয়। বর্তমানে তিনি পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ও সর্বাধিক অনুসরণীয় অভিনেত্রীদের একজন।
জনতার আওয়াজ/আ আ