জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের কী আলোচনা হলো - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের কী আলোচনা হলো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাপানের টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধিদল অংশ নেয়।

মতবিনিময় সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা-সঙ্কট তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের ‘জাপান-টু-বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এনসিপি নেতারা বলেন, সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।

এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করা হয়েছে এবং তা আরও সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রসঙ্গে আলোচনায় উঠে আসে কিভাবে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী এবং দক্ষ জনশক্তি জাপানে আনা যায়, সেই সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো। একই সঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে এনসিপি নেতারা বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ