খেটে খাওয়া মানুষের হক নষ্ট করলে হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে : নয়ন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খেটে খাওয়া মানুষের হক নষ্ট করলে হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে : নয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন, ‎ভোলা:

‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আমাদের জেলে ভাইরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করেন। সরকারিভাবে তাদের জন্য নানা ধরনের অনুদান আসে। সেই অনুদান যদি কেউ আত্মসাৎ করে তারা কোনোভাবেই রেহাই পাবে না। হাশরের ময়দানে তার জবাবদিহি করতে হবে।

গতকাল ‎শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্য ঘাটে সমুদ্রগামী দুই শতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদার কথা বলা হয়েছে। তার লক্ষ্য একটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক দেশ গঠন।

‎জেলেদের প্রসঙ্গে তিনি আরও বলেন, জেলেরা মাছ শিকার করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। অথচ তাদের আমরা যথাযথভাবে সাহায্য করতে পারি না। তাদের প্রাপ্য অধিকার যদি কেউ কেড়ে নেয়, তবে আল্লাহ তা বরদাশত করবেন না। ভবিষ্যতে যারাই জেলে কার্ডসহ সরকারি বরাদ্দ বিতরণ করবেন, সাবধান খেটে খাওয়া মানুষের হক নষ্ট করবেন না। আমি যদি চরফ্যাশনে রাজনীতি করার সুযোগ পাই, এ বিষয়ে কঠোর অবস্থান নেব।

‎এসময় চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ