আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার রাত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী অধিবেশন স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হবে এবং অধ্যাপক ইউনূস দিনের ১০তম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
প্রেসব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ভাষণে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, জুলাই হত্যাকাণ্ডের বিচার, রোহিঙ্গা সঙ্কট এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন।
প্রেসসচিবের ভাষ্য অনুযায়ী, ভাষণের মূল বার্তা হবে—আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।
অধ্যাপক ইউনূস গত সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে পৌঁছান। এই ভাষণের মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন।
জনতার আওয়াজ/আ আ