তোমরা দুজনেই (পরী ও রাজ্য) আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছ: রাজ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তোমরা দুজনেই (পরী ও রাজ্য) আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছ: রাজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ

 

ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির ঘর আলো করে এসেছে তাদের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। বুধবার (১০ আগস্ট) বিকেলে পৃথিবীর আলো দেখে নবজাতক। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় বিকেল থেকেই অপারেশন থিয়েটারে থাকতে হয়েছে রাজকে। নিজের অনুভূতির কথা বলতেই পারেননি ঠিকমতো।

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে নিজের ফেসবুকে অভিনেতা জানিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, অভিনন্দন আমার প্রিয় স্ত্রী পরীমনি। ছেলেসন্তান হয়েছে।’

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে নিজের অনুভূতির কিছু কথা শরিফুল রাজ লিখেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। সেখানে তিনি জানিয়েছেন, প্রথমবার বাবা হওয়াটা জীবনের সেরা মুহূর্ত তার কাছে।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, তুমি এটা করেছ আমার প্রিয় সঙ্গী, আমি সততার সঙ্গে বলতে পারি যে, এটি আমার জীবনের সেরা মুহূর্ত।’

ছোট রাজ্য যেন তারকার মতো বড় হয়, সেই আশাবাদ ব্যক্ত করে রাজ লেখেন, ‘ওই ছোট পা আমাদের হৃদয়ে সবচেয়ে বড় পায়ের ছাপ তৈরি করেছে। তোমরা দুজনেই (পরী ও রাজ্য) আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছ।

‘সে (রাজ্য) যেন তারার মতো বেড়ে ওঠে এবং তাদের বাবা-মা এর মতো সাহসী হয়। অনেক অনেক অভিনন্দন আমার রকস্টার।’

লেখার সঙ্গে রাজ একটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে নবজাতক রাজ্যর পায়ের ছাপ এবং ভিডিওতে দেখা যাচ্ছে নবজাতক রাজ্যকে প্রথমবার পরীকে দেখানোর মুহূর্ত। সে সময় রাজ্য ছিল রাজের হাতে।

বৃহস্পতিবার সকালে পরী তার সন্তানের ছবি প্রকাশ করেন ফেসবুকে। সেখানে তিনি তার সন্তানের নাম প্রকাশ করেন এবং ছেলেকে উদ্দেশ করে বলেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ