তারেক রহমান দিনের ভোট রাতে চান না বলেই এতো জনপ্রিয়: ফখরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান দিনের ভোট রাতে চান না বলেই এতো জনপ্রিয়: ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নোয়াখালীর বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনের ভোট রাতে চান না বলেই দেশের মানুষের কাছে এতো জনপ্রিয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কবিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. ফখরুল ইসলাম বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এ শিক্ষকদের দিয়ে ভোট চুরি করে জাতির কাছে কলঙ্কিত করেছে।

তিনি বলেন, আগামি নির্বাচন হবে সুন্দর পরিবেশে, স্বচ্ছ ভোট হবে। ওই সময় আমার জন্যও কেউ কোনো অনিয়মে জড়াবেন না। যারা দায়িত্বে থাকবেন তারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন বলে আশা রাখি।

বিএনপির এ নেতা বলেন, আমার দল কোনো অনিয়মের ভোট চায় না। আমি চাই না কেউ আমার জন্য অনিয়ম করুক। শিক্ষকদের সম্মান যাতে অটুট থাকে বিএনপি ক্ষমতায় গেলে সেই চেষ্টা করবে বলে আমার বিশ্বাস।

সভায় কবিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিয়ত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শহিদ উল্যাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ