শাপলার জন্য আইনিভাবে লড়াই করবো, রাজপথে লড়বো: সারজিস - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাপলার জন্য আইনিভাবে লড়াই করবো, রাজপথে লড়বো: সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। শাপলার জন্য প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

সারজিস বলেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। জাতীয় পার্টির মতো এনসিপি পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করবে না।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা উপজেলার এনসিপির নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ