১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে : জয়নুল আবদিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে : জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা ২০০১ সালেও বন্ধু ছিলাম, এখনো বন্ধু। বন্ধু-বন্ধু ভোট করব। এ রায় সবাই মেনে নেব।

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ভোট হবে। কারণ শেখ হাসিনাও নেই, তারা গুণ্ডা-পাণ্ডারা নেই; যে দিনের ভোট রাতে নেবে এবং কেন্দ্র দখল করবে।’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সেনবাগে তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদরাসাতে আলিম পাঠদানের অনুমতি ও ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘গত ১৬ বছর জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মেরেছে এবং বিএনপির হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মীদের হত্যা করেছে আয়নাঘরে নিয়ে।

তাই আমাদের মধ্যে মতাদর্শ ভিন্ন থাকলেও ২০০১ সালের মতো আমরা বন্ধু-বন্ধু মিলে ভোট করব। জনরায় যা হবে, তা আমরা মেনে নিয়ে এলাকাতে ঐক্যবদ্ধভাবে থেকে উন্নয়ন করব।’

মাদরাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ-আল মামুন, মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর রহমান একরামী প্রমুখ।

ইসলামী ব্যাংকের কাউকে ভোটের দায়িত্বে না রাখার আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ