আমরা হয় সরকারি দল নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা হয় সরকারি দল নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকব, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই।

তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না, এখানে এনসিপি আবশ্যক।

রবিবার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।

এনসিপির নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয় প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ