বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা আমিনুলের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা আমিনুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ণ

 

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি যদি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, তবে দেশের প্রতিটি বিদ্যালয়ের জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। আমাদের সন্তানদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।

তিনি জানান, বিএনপি সরকারে গেলে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি চালু করা হবে। এই উদ্যোগে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের খেলাধুলা ও শিক্ষার পূর্ণ দায়িত্ব সরকার নেবে।

আমিনুল হক বলেন, সমাজকে নতুনভাবে গড়তে হলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ