শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি: সামান্তা শারমিন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি: সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতীকি ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। মঙ্গলবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। এদিকে ভেরিফায়েড ফেসবুকে একই তথ্য জানিয়েছেন দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ।

সামান্তা শারমিন তার ফেসবুকে বলেছেন, ‘এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এনসিপির নিবন্ধন কাজে যারা দিন-রাত এক করে কষ্ট করেছেন, তাদের অভিনন্দন।

হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।’

যদিও মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল।

নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। তিনি বলেন, গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ