একটি পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে: রিয়াজুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে: রিয়াজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
একটি বিশেষ পক্ষের মন রক্ষা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ২৬ দিন পেছানো হয়েছে বলে মন্তব্য করেছেন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। বুধবার (৫ নভেম্বর) জকসুর তফসিল ঘোষণা শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

রিয়াজুল ইসলাম বলেন, ‘৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন প্রস্তুতি কমিটি তৈরি করেছে, যারা নির্বাচনকেন্দ্রিক সব প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসময় ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়। তবে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় একটি পক্ষ নির্বাচন পেছানোর জন্য জোরাজুরি করে। তাদের মন রক্ষার্থে নির্বাচন কমিশন ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগেও ডাকসু, রাকসু ও চাকসু বানচালের জন্য এই গোষ্ঠী ষড়যন্ত্র করেছে।’

তিনি আরও বলেন, ‘সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ও শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখে আমরা ২২ ডিসেম্বর নির্বাচন মেনে নিচ্ছি। তবে আমরা আশা করবো নির্বাচন কমিশন তাদের এই পক্ষপাতমূলক আচরণ পরিহার করবে এবং সব সংগঠনকে সমান সুযোগ দেয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে।’

সংবাদ সম্মেলনে জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ, বায়তুলমাল সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। তফশিল ঘোষণা শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ