বিএনপিই বারবার গণতন্ত্র রক্ষা করেছে : পুতুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিই বারবার গণতন্ত্র রক্ষা করেছে : পুতুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র বারবার জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরে এসেছে এবং বিএনপিই বারবার গণতন্ত্র রক্ষা করেছে। এক কথায় যতবার গণতন্ত্র নস্যাৎ হয়েছে, ততবার বিএনপির হাত ধরেই পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুর উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগে লালপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান মুক্ত হয়েছিল কিন্তু ৭৫ সাল‌ পর্যন্ত বাংলাদেশে বাকশাল কায়েম করে গণতন্ত্র অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সেই বাকশাল ভেঙে দিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আবার সেই গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিল স্বৈরশাসক এরশাদের আমলে, পরবর্তীতে সেই স্বৈরাচার শাসকের হাত থেকে ৯০-এ বাংলাদেশকে রক্ষা করেছিলেন বেগম খালেদা জিয়া।
তিনি আরো বলেন, বাংলাদেশকে আবারও স্বৈরশাসকদের দ্বারা গণতন্ত্র অবরুদ্ধ করা হয়। ২৫ সালে এসে আবারও বাংলাদেশ মুক্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে।

গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেই যাত্রা আজ ৭ নভেম্বর থেকে আমরা আবারও শুরু করলাম।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ