তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের সফলতা এসেছে : ড. মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের সফলতা এসেছে : ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকে যারা শুধু ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করতে চান তারা নিজস্ব ইচ্ছেই করতে পারেন তবে সেটা সঠিক বিশ্লেষণ না। এ আন্দোলন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান, যার ফলে সফলতা এসেছে।’

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘ছাত্ররা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন কিন্তু তারেক রহমান ১০ হাজার কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্ট ছাত্র-জানতার বলা হলেও এটি এক দিনে হয়নি, বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে এ আন্দোলনের সফলতা এসেছে।’

এসময় আওয়ামী সরকার সমালোচনা করে তিনি, ‘রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বিএনপির সকল দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করতে চেয়েছিল আওয়ামী লীগ।’

মঈন খান বলেন, ‘সমাজ ও সংস্কৃতিকে পিছিয়ে রেখে কোনো দেশ অগ্রগতি করতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই উপলব্ধি থেকেই জাসাস প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে দেশে বঞ্চনা, গুম, খুন ও মিথ্যাচারের রাজত্ব কায়েম ছিল। বিএনপির কর্মীরা তখন ঘরে থাকতে পারেননি। অনেককে গায়েবি মামলায় আসামি করা হয়েছে, আজও অনেকে নিখোঁজ।’

জাসাস নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সংস্কৃতি হলো জাতির আত্মা। বিএনপির সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাসাসকে নতুন করে সংগঠিত হতে হবে—যাতে জনগণের হৃদয়ের ভাষা রাজনীতিতে প্রতিফলিত হয়।’

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল চিন্না মিয়া হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে জাসাসের নতুন প্রকাশনা উন্মোচন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ