গণভবনে নিয়ে আপস করার জন্য চেষ্টা করা হয়েছে : স্নিগ্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণভবনে নিয়ে আপস করার জন্য চেষ্টা করা হয়েছে : স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি
ছবি : সংগৃহীত
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন-নিপীড়ন করেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আন্দোলনের সময় আমরা আপস করিনি। গণভবনে নিয়ে আপস করার জন্য চেষ্টা করা হয়েছে। বাধ্য হয়ে তখন আমাদের আত্মগোপনে থাকতে হয়েছে। বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিল, আমার মাও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিল।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে তিনি এ কথা বলেন। মুগ্ধ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ জীবন দিয়েছে। চিরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। জিয়াউর রহমানের আদর্শ সব বিএনপি নেতাকর্মীদের লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ