ক্যানসার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যানসার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যানসার’— দেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রতি এই শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নিতে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে সংশ্লিষ্ট পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

এ সময় তাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। সাক্ষাৎকালে সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট পরিবারটির প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ ও বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ