মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ গ্রেপ্তার ৫: ডিবি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ গ্রেপ্তার ৫: ডিবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

ডিবি আরও জানায়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই শ্যুটারসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গতকাল সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুই অস্ত্রধারীর গুলিতে মামুন নিহত হন। তিনি মামলার হাজিরা দিয়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে হাসপাতাল প্রাঙ্গনে ঢুকছেন। এ সময় পেছন মাস্ক পড়া দুইজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কয়েক রাউণ্ড গুলি ছুড়ে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ