প্রধান উপদেষ্টার ভাষণে গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৭, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টার ভাষণে গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে। সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত ইতিবাচক হলেও গণভোটের লক্ষ্য অর্জিত হবে কিনা, সন্দেহ রয়েছে।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের দেওয়া আদেশ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। বলেছেন, অন্তর্বর্তী সরকারপ্রধানের দেওয়া নীতিনির্ধারণী ভাষণে বিদ্যমান সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে কেন্দ্র করে নানা সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়েছে।

সাইফুল হক আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের পদক্ষেপকে স্বাগত জানালেও অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন নিয়ে কোনো সাংবিধানিক আদেশ দিতে পারে কিনা- এটা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।তিনি বলেন, বস্তুত রাষ্ট্রপতির নামে এই ধরনের আদেশ অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও এখতিয়ারের বাইরে।

বিবৃতিতে তিনি বলেন, যে চারটি ভাগে ভাগ করে গণভোটের বিষয়াবলী উল্লেখ করা হয়েছে কেবল একটি উত্তরে ‘হ্যাঁ’ বা ‘না’ বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া। এইভাবে গণভোটের আসল উদ্দেশ্য অর্জন করা যাবে কিনা- তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের পর যেভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, জুলাই সনদ সংক্রান্ত আদেশে তার প্রতিফলন ঘটেনি। এটা আবার নতুন সংকট তৈরি করেছে। আগামীকাল (শুক্রবার) পার্টির রাজনৈতিক পরিষদে এ ব্যাপারে সামগ্রিক পর্যালোচনা করে পার্টির পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরা হবে।’
জুলাই সনদ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ