সিনেমার প্রস্তাবে হুমার মা-বাবা ভেবেছিলেন মেয়ে যৌন ব্যবসায়ীদের চক্করে পড়েছেন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১১, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিনেমার প্রস্তাবে হুমার মা-বাবা ভেবেছিলেন মেয়ে যৌন ব্যবসায়ীদের চক্করে পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বলিউডে যাত্রা সহজ ছিল না হুমা কুরেশির জন্য। গত কয়েক বছরে ওটিটি আর সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন অভিনেত্রী। তবে ক্যারিয়ারের শুরুর দিকের এক বিস্ময়কর কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন হুমা।

প্রায় এক যুগ আগে অর্থাৎ ২০১২ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে হুমা কুরেশির।

সেই প্রসঙ্গ তুলে হুমা জানান, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ (২০১২) সিনেমায় অভিষেকের সময় তার মা–বাবা প্রথমে বিশ্বাসই করতে পারেননি।
‘মিড-ডে’-কে দেওয়া সেই সাক্ষাৎকারে হুমা বলেন, ‘আমার মা–বাবা বিশ্বাসই করেননি। তারা ভাবছিলেন, কেন কেউ আমাকে সিনেমায় নিতে চাইবে? তাদের মনে হয়েছিল, এটা কোনো যৌন ব্যবসায়ীদের চক্র। তারা একদমই নিশ্চিত ছিলেন।

এরপর হুমা আরো বলেন, ‘এখন ফিরে তাকালে মনে হয়, তারা আমার ওপর একেবারেই বিশ্বাস করতে পারেননি যে আমি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারব। যদিও বুঝি, তারা তো এই ইন্ডাস্ট্রির কেউ নন, আজও আসলে এই দুনিয়ার নিয়মকানুন পুরোপুরি বোঝেন না।’

তার অভিনীত প্রথম সিনেমাটি শেষ পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু সে অভিজ্ঞতাই হুমাকে মুম্বাইয়ে আসার সাহস দিয়েছিল।

হুমা বলেন, ‘আমি অফিসে গিয়েছিলাম, স্ক্রিপ্ট পড়েছিলাম, পরের দিন স্ক্রিন টেস্ট হলো। সেই দিন বিকেলেই জানাল তারা, আমি নির্বাচিত হয়েছি। কিন্তু ছবিটা আর তৈরি হয়নি, এটা দুঃখজনক। তবে তখনই মনে হয়েছিল, আমি যদি শহর পাল্টাই, তাহলে হয়তো সুযোগ পাব। কারণ, আমার মধ্যে কিছু একটা আছে।

হুমা কুরেশিকে সর্বশেষ দেখা গেছে সদ্য মুক্তি পাওয়া ‘মহারানী’ আর ‘দিল্লি ক্রাইম’-এর নতুন মৌসুমে। এতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এদিকে বর্তমানে হুমা কুরেশির হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট। ‘দিল্লি ক্রাইম ৩’-এ বড়দিদি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘বয়ান’ নামের ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে তাকে দেখা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ