তারা মা-বোনদের বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারা মা-বোনদের বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-২ (সেনবাগ) আসনে বিএনপি দলীয় প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেছেন, সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আব্দুর রবের নেতৃত্বে শেখ মুজিবকে যখন বলেছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে, তিনি তখন বলেন ‘আমার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হবে, আমি পাকিস্তান ভাগ করতে পারব না।’ আর তখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ ডুমুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, তখন যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন তারা এখন আবার নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা মা-বোনদের বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে বা জান্নাতে যাওয়া যাবে। এটি একটি প্রতারণা। জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ।

জামায়াতের উদ্দেশে ফারুক বলেন, আসুন না ইসলামের ধুয়া বাদ দিয়ে জনপ্রিয়তা যাচাই করি। দেখা যাক কয়টি ভোট পান।

তিনি জোর দিয়ে বলেন, জনগণের ভোট নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ দেশের ১ কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ