সাভারে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাভারে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
সাভারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি এবং দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।

আজ বুধবার (৯ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ার হাট এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে সড়কের উভয় পাশ প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল।

পরে সমাবেশ থেকে বক্তারা মিথ্যা মামলা থেকে দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি করেন। তা নাহলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে লাগাদার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সেই সাথে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন বক্তারা।

এসময় বিক্ষোভ মিছিলে ঢাকাজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ