শেখ হাসিনার পতন আল্লাহর গজবের কারণে হয়েছে: কাদের সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার পতন আল্লাহর গজবের কারণে হয়েছে: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপি, জামায়াত বা নতুন কোনো রাজনৈতিক শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি; এটি আল্লাহর গজব, যা তার অসন্তুষ্টির ফল।

রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সংলাপে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, তফসিল ঘোষণার পর ইসি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান, যা সরকারেরও ওপরে অবস্থান করে এবং ভোটাধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসির।

তিনি বলেন, নির্বাচনের আগ পর্যন্ত সরকারের কোনো আলোচনায় যাওয়ার প্রশ্নই আসে না। গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তও তিনি অসঙ্গত হিসেবে উল্লেখ করেন। কাদের সিদ্দিকী বলেন, ভোটাধিকারের নিশ্চয়তাই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারে এবং এটি দেশের স্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ।

বর্তমান সরকারকে কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশকে বিভক্ত করা হয়েছে। তবে শেখ হাসিনার পতন হলেও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিলুপ্ত হবে না। কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার রাজনৈতিক পিতা উল্লেখ করে বলেন, ভালো ভোটের মাধ্যমে জাতির কাছে স্মরণীয় হওয়া সম্ভব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ