জামালপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫৩, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী-সমর্থকরা কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা দাবী করেছেন, ইসলামপুর আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়া হোক।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের বটতলা এলাকায় তিন রাস্তার মোড় অবরোধ করে অবস্থান করেন আন্দোলনকারীরা। উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা জানান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার, নদীশাসন, শিক্ষার উন্নয়ন, রাস্তা ও চিকিৎসা সেবার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব, সততা ও জনপ্রিয়তার কারণে তাঁকে মনোনয়ন দিলে বিএনপির জয়লাভ নিশ্চিত হবে।

তারা আরও অভিযোগ করেন, বর্তমান মনোনীত প্রার্থী শারীরিকভাবে অসুস্থ এবং দীর্ঘদিন কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি। সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে আঁতাত থাকার কারণে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাই বক্তারা মনোনয়ন বাতিলের সঙ্গে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় উপজেলার এবং পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে ১৫ নভেম্বর তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ