তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে : এনসিপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে : এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তার মতে, এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায় দেওয়া হয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের চালু করার সিদ্ধান্ত আদালত দিয়েছেন। এই রায়কে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই এবং মনে করি, এর ফলে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই এখন পর্যন্ত জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা রয়েছে, যা সরকারকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যা মিললে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ