জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:৪৪ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে সেখানে যান বিএনপি মহাসচিব। এ সময় তিনি ডা. তাহেরের খোঁজ-খবর নেন, কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।
ডা. তাহেরের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।
জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ