ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে যুবককে গুলি করে হত্যার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে যুবককে গুলি করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, গতরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে সাদ্দামকে হত্যা করেছে।

নিহতের স্বজনা অভিযোগ করে বলেন, গতকাল রাত ২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় শহররের কান্দিপাড়া মাদরাসা রোডে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের সঙ্গে স্থানীয় লায়ন শাকিল গ্রুপের মধ্যে পূর্ববিরোধের জেরে লায়ন শাকিলের নেতৃত্বে দিলীপ গ্রুপের লোকজনের ওপর গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। নিহত সাদ্দাম দিলীপের সমর্থক ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ বলেন, সাদ্দাম সবসময় আমার সঙ্গে থাকত। আমি কেন তাকে খুন করব। আমি তাকে বাড়ি থেকে ডেকে নিইনি। সে আমার সঙ্গেই ছিল। পেছন থেকে আমাদের উদ্দেশ্য করে শাকিল ও তার লোকজন গুলি করে। আমরা দৌঁড়ে পালিয়ে যাই। সাদ্দামকে গুলি করে হত্যা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ