ক্ষমতায় গেলে জনগণকে আন্দোলনের প্রয়োজন হবে না - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতায় গেলে জনগণকে আন্দোলনের প্রয়োজন হবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ক্ষমতায় এলে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং কোনো আন্দোলনের প্রয়োজন হবে না। রোববার (৩০ নভেম্বর) তিনি ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা কাজের মাধ্যমে দেখাতে চাই। তিনি দেশবাসীর উন্নয়নের পথে প্রধান বাধা হিসেবে খারাপ রাজনীতিকদের উল্লেখ করেন।

জামায়াত আমির আরও বলেন, দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা এখনো প্রতিষ্ঠিত হয়নি। শিশুর পড়ালেখা মা-বাবা নয়, শিক্ষক ঠিক করবেন। বিচারব্যবস্থায় ন্যায়বিচার পেতে বর্তমানে টাকা লাগে, যা পরিবর্তন করা প্রয়োজন।

তিনি জানান, সরকারে না গেলেও জামায়াতের উদ্যোগে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ