খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতেআমার দেশ পাঠক মেলার উদ্যোগেমিলাদ ও দোয়ার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫১, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতেআমার দেশ পাঠক মেলার উদ্যোগেমিলাদ ও দোয়ার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ

 

জেলা প্রতিনিধি’ফেনী:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৈনিক আমার দেশ পাঠক মেলার উদ্যোগে
রোববার (৩০ নভেম্বর) বাদ মাগরিব ফেনী প্রেসক্লাবে
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আমার দেশ পাঠক মেলা ফেনী জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর সাবেক সভাপতি ফেনী জেলা ছাত্রদল (৮০ দশক)
সভাপতিত্বে উক্ত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী সঞ্চালনায় পাঠক মেলার অন্যতম সদস্য রিয়াজ উদ্দিন স্বপনের ব্যবস্থানায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের জেলা যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আজিজ উল্যাহ আহমদী।

দোয়ায় অংশ নেন সর্ব জনাব – ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এড.মেজবাহ উদ্দিন ভূইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী সদর উপজেলা সভাপতি মাওলানা এয়াছিন, দৈনিক সুপ্রভাত ফেনী’র প্রধান সম্পাদক ফিরোজ আলম, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনী সংবাদ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূইয়া, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি নাজমুল হক,দেশ রুপান্তর জেলা প্রতিনিধি সফি উল্যাহ রিপন, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার, সাপ্তাহিক ফেনীর ডাক নির্বাহী সম্পাদক সৈয়দ মনির আহমদ, সোনাগাজী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গাজী হানিফ,
বাংলাদেশ ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক দুলাল তালুকদার।

এতে আরও অংশ নেন ,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, রহমত উল্লাহ জিঙ্কু,আহমেদুল হক খোকন,আমার দেশ পাঠক মেলা জেলা কমিটির সদস্য মাঈন উদ্দিন মিয়াজি,মোহাম্মদ মাসুম প্রমূখ।

দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর নিকট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ