খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তামিম ইকবাল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর গুলশানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতাদের পাশাপাশি সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে দোয়া মাহফিলের পরিবেশ ছিল আবেগঘন। দোয়ার আগে ও পরে তামিম ইকবালসহ অংশগ্রহণকারীরা দেশনেত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এ ছাড়া বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ এই দোয়া মাহফিলে অংশ নেন— বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।

এছাড়া দোয়া মাহফিলে আরও অংশ নেন— কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিসবাউল আলম, শোআইব হোসেন ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।▫️

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ