যুক্তরাজ্য বিএনপি কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নবগঠিত যুক্তরাজ্য বিএনপি কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের নেতৃত্বে রাজধানীর কাঁটাবন থেকে শুরু হয়ে নীলক্ষেত মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
যুক্তরাজ্য বিএনপির নতুন আংশিক কমিটিতে খসরুজ্জামান খসরু সদস্য সচিবের দায়িত্ব পাওয়ায়, তাকে শুভেচ্ছা জানিয়ে জানিয়ে ঢাকায় বিশাল মিছিল করেছে ছাত্রদল। সেইসঙ্গে খসরুজ্জামান খসরুকে দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় নেতা-কর্মীরা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ঢাবি ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাদবর, হাবিবুর রশিদ দীপ্ত, সুমন সিকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি নাসিমুল গনি মনন, মিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, এনামুল হক রাবিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাইফুল ইসলাম সাকিব, মাহমুদ হাওলাদার, আলআমিন হোসেনসহ বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী।
জনতার আওয়াজ/আ আ