ঝিনাইদহ-১ আসন: অ্যাটর্নি জেনারেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহ-১ আসন: অ্যাটর্নি জেনারেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ ২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ ২:২২ পূর্বাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির নেতারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বারী মোল্লা, সহ-সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল জোয়ার্দ্দার, রাকিবুল ইসলাম দিপু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদ এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।

বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ অধিকারী। তিনি জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ