তারেক রহমানের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের বীরোচিত প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছে। চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে আমি তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন।

সাক্ষাৎকালে তারেক রহমান চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মেয়রকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি চসিক মেয়রকে জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ