শিক্ষক সুজিত ডিসির নামে মামলা করতে চায়,তার খুটির জোর কোথায়? - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষক সুজিত ডিসির নামে মামলা করতে চায়,তার খুটির জোর কোথায়?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

 

সাংবাদিককে গালিগালাজ ও হুমিকদাতা শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক সুজিত কর্মকার এবার জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নামে মামলা করতে চায়। সোমবার (২২ আগস্ট) রাতে ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে এ তথ্য জানা যায়।ওই ডিভিওতে দেখা যায়, সুজিত কর্মকার বলছেন, প্রায় শতাধিক মানুষের সামনে ডিসি (শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান) আমাকে ইউএনও অফিসে অপমান করেছে। আমি তার বিরুদ্ধে মানহানি মামলা করবো, এমপি (নাহিম রাজ্জাক) এর সায় আছে এতে।ডিসি হইছে তাতে কি হইছে। এই চাকরি না করলে কি হইবো। এ শিক্ষকের খুটির জোর কোথায়? ।
জানাগেছে, শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী রথি কান্ত মিস্ত্রীর বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠে। এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ওই শিক্ষকের বিষয় জানাতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক সুজিত কর্মকার স্থানীয় দুই সাংবাদিক শাহাদাত হোসেন হিরু ও আশিকুর রহমান হৃদয়কে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও হুমকি দেয়। এমন একটি মোবাইলে কথপোথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। এঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান বাদী হয়ে ডামুড্যা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে, সোমবার সকালে ডামুড্যা উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এক অনুষ্ঠানে ওই প্রধান শিক্ষক (সুজিত কর্মকার) এর কাছে সাংবাদিকদের হুমকির বিষয় জানতে চায়। এতে চরম ক্ষ্দ্ধু হয় সুজিত। এরপর সে জেলা প্রশাসকের নামে মানহানির মামলা করবেন এমন একটি ভিডিও পাওয়া গেছে। এ ভিডিও ভাইরাল হবার পর জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, শিক্ষক সুজিত কর্মকারের খুঁটির জোর কোথায়? তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বলেন, ডামুড্যা উপজেলা পরিষদে এক মতবিনিময় সভায় ডিসি সাহেব আমাকে অপমান সুচক কথাবার্তা বলেছে।যা শিক্ষক হিসেবে মেনে নেয়ার মত নয়। তবে আমি মামলা করার কথা বলিনি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, আচ্ছা ঠিক আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ