স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর ২ টার দিকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর, যুবক বিষয়ক সম্পাদক মীর সরাফতলী শফু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাই চেয়ারম্যান ইয়াসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে জানাজা নামাজ শেষে, তার মরদেহ তার বাসভবনে নেওয়া হবে সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আছর দ্বিতীয় জানাজার শেষে দাফন করার কথা রয়েছে।

এর আগে, গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে তেজতুরী বাজারে স্টার কাবাব পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত আজিজুর রহমান মুছাব্বির।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত অসমী দিয়ে মামলা দায়ের করেন।

সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে বলে জানায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ