পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্র চলে আসছে গত ৫৪ বছরে কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়েছে। আপনারা কি চান না? কৃষকের ছেলে, মুদি দোকানদারের ছেলে কিংবা রিকশাচালকের ছেলে এমপি হোক তাই পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড়ের সাতমেরা হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শাপলাকলিকে ভোট দিলে প্রতিটি পরিবারে অন্তত একজনের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। শাপলাকলিকে ভোট দিলে বাংলাদেশ ন্যায় ও ইনসাফের পথে এগোবে। তিনি বলেন, এই প্রতীকে ভোট পড়লে পঞ্চগড়ে চাঁদাবাজি, ঘুষ আর মামা-চাচার পরিচয়ে চাকরি পাওয়ার সংস্কৃতি বন্ধ হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড়-১ আসন বাংলাদেশের এক নম্বর আসন। এই আসনে কি দুই নম্বর প্রার্থী নির্বাচিত হবে, নাকি এক নম্বর আসনে এক নম্বর প্রার্থীই নির্বাচিত হবে, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। একই সঙ্গে তিনি উপস্থিত জনতার প্রতি শাপলাকলিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি দাবি করেন, অতীতে পঞ্চগড় আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে। এই আসনে এমপি ও মন্ত্রী থাকলেও সাধারণ মানুষের জীবনমান বদলাতে তারা কার্যকর ভূমিকা রাখেননি। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর সারজিস আলম দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে রাস্তাঘাট উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশে কাজ করেছেন। তিনি এমপি না হয়েও গত দেড় বছরে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

আসিফ মাহমুদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শাপলাকলিকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে নির্বাচিত করা গেলে এমপি হিসেবে তিনি আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন। বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারার কথা উল্লেখ করে তিনি ভোটারদের ফজরের নামাজের পর থেকেই কেন্দ্রে উপস্থিত থেকে নিজের ভোট দেওয়ার পাশাপাশি অন্য ভোটারদের ভোট নিশ্চিত করার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ