দেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে আমরা বিরোধী দল : রেজাউল করিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে আমরা বিরোধী দল : রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিজিত প্রার্থী রেজাউল করিম বলেছেন, যারা নির্বাচিত হয়েছেন, তারা সরকার গঠন করবেন। আর আমরা বিরোধী দলে থাকব। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন নিয়ে আমরা বিরোধী দলে আছি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, সহিংসতা ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন, ‘আমি লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছি।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল। বিরোধী দলকে যদি অবরুদ্ধ করা হয় কিংবা তাদের ওপর দমন-পীড়ন চালানো হয়, তাহলে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। আমরা আশা করি, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে এবং বিরোধী দল তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের বিজিত প্রার্থী এসইউএম রুহুল আমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান এবং শহর শিবিরের সভাপতি ফরিফ উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ