তৃণমূল জেগে উঠেছে, এবার সরকারের পতন হবে: ফয়ছল চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৩১, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৩১, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ

সিলেট জেলা বিএনপির সদস্য ও সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান ব্যর্থ সরকারের বিরুদ্ধে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা জেগে উঠেছে। এখন এই সরকারের পতন কেউ আটকাতে পারবেনা।
তিনি বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে না পারায় দেশের সাধারণ মানুষ কষ্টে আছে। তাদের সেই কষ্টের অবসান করতে জাতীয়তাবাদী শক্তিকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সোমবার (২৯ আগস্ট ) বিকেলে ফয়ছল চৌধুরী বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন বিএনপির অভিষেক জ্বালানী এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খছরু।
আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রেজা, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জিয়াউল বারী চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার খান জায়েদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ১নং আলীনগর ইউপি মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও গোলাপগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও তিরপারা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আহমদ।
সভায় বক্তারা আলীনগর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির নেতৃত্বে এ ইউনিয়নে জাতীয়তাবাদী ঘরানার রাজনীতি আরও মজবুত ভিত্তির উপর দাঁড়াবে, আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
জনতার আওয়াজ/আ আ