বৃটিশ পার্লামেন্টের সামনে ১৭টি মানবাধিকার সংগঠনের সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃটিশ পার্লামেন্টের সামনে ১৭টি মানবাধিকার সংগঠনের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩১, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩১, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ

 

জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিজএপিয়ারেন্স বা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের আহ্বানে যুক্তরাজ্যের ১৭টি মানবাধিকার সংগঠনের উদ্যোগে বৃটিশ পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, গুম একটি মানবতা বিরোধ অপরাধ। ছেলেহারা মায়ের ডাক-ফ্যাসিবাদ নিপাত যাক শ্লোগানে শ্লোগানে মুখরিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সফল হতে হবে। বক্তারা বলেন, দেশে দেশে ফ্যাসিবাদ এভাবেই গুম-খুনের মাধ্যমে ভিন্নমতকে দমন করে রাখতে চায়। ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদকে পরাজিত করেই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

আমার দেশ ইউ কে’র নির্বাহি সম্পাদক অলিউল্লাহ নোমানের সভাপতিত্বে ও সপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটনের পরিচালনায় সমাবেশে গুমের শিকার হওয়া ব্যবসায়ী মশিউর রহমান মামুন, ক্যাপ্টেন ওয়াহিদ উন নবী, মেজর অব এ কে এম জাকির হোসেন বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে এসেছে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী গুলো ভিন্নমতের লোকদের ধরে নিয়ে গুম করে এবং গুমের শিকার ব্যক্তিদের কিভাবে নির্মম নির্যাতন করা হয়। এছাড়া গুমের শিকার পরিবার গুলোর সদস্যদের মধ্যে রাষ্ট্রীয় বাহিনী ধরে নেওয়ার পর গুমের শিকার ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আযমীর বড় ভাই মামুন আল আযমী, ব্রিগেডিয়ার আযমীর ব্যক্তিগত কর্মকর্তা চৌধুরী আমিন, ভিকটিম পরিবারের সদস্য তরিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জাষ্টিস ফর রোহিঙ্গা অর্গানাইজেশনের যুক্তরাজ্য সভাপতি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের সভাপতি প্রফেসর ড. শেখ রামজি, সলিডারিটি ফর হিউম্যান রাইট্স ইউকে’র সভাপতি প্রফেসর আবদুল কাদির সালেহ, সিটিজেন মুভমেন্ট ইউকে’র আহ্বায়ক এম এ মালিক, বিএন’ির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, মুফতি শাহ সদর উদ্দিন, সোসইটি ফর ডেমোক্রেটি রাইট্স-এর সভাপতি ব্যারিষ্টার ইকবাল হোসাইন, সাবেক যুবদল নেতা আশিকুর রহমান আশিক, মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই-এর সভাপতি মুসলিম খানম, ফাইট ফর রাইটের সভাপতি রায়হান উদ্দিন, কর্ণের অব শহিদ উদ্দিন খান, সাবেক ছাত্র শিবির নেতা আবদুল্লাহ আল মুমিন, মানবাধিকার কর্মী আসাদুল হক, মোর্শেদ আহমদ খান, আলী হোসেন, আরিফ আহমদ, মির্জা এনামুল হক, বোরহান উদ্দিন চৌধুরী, মো: আমিনুল ইসলাম সফর প্রমূখ।

প্রফেসর ড. শেখ রামজি বলেন, দেশে দেশে ফ্যাসিবাদি সরকার রাষ্ট্রীয় বাহিনী গুলোকে ব্যবহার করে ভিন্নমতের লোকদের গুম করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। রেিিহঙ্গাদের উপর নিপীড়ন ও গুমের ঘটনা গুলোর বর্ণনা দিয়ে বলেন, এমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। তিনি বলেন, ফ্যাসিবাদকে মোকাবিলা করতে হলে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।

প্রফেসর আবদুল কাদির সালেহ বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অহরহ ঘটছে। গুমের মত মাবতা বিরোধী অপরাধ গুলো ঘটছে। সরকার নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে ভিন্নমত দমনে মানবাধিকার লঙ্ঘন করছে সব সময়। ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদকে মোকাবিলা করার তাগিদ দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদকে পরাজিত করেই মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

ব্যারিষ্টার ইকবাল হোসেন বলেন, শুধু বাংলাদেশেই নয়, গুমের মত মানবতা বিরোধী অপরাধ অন্যান্য ফ্যাসিবাদি সরকারের দেশ গুলোতেও ঘটছে। আন্তর্জাতিক এই দিবসটিতে ফ্যাসিবাদি শাসকদের বার্তা দেওয়া হচ্ছে গুমের মত মানবতা বিরোধী গুলো এক সময় বিচারের আওতায় আসবে। এই অপরাধের সাথে যারা জড়িত তাদের একদিন আইনের মোকিবাল করে শাস্তি ভোগ করতে হবে।

মাহিদুর রহমান বলেন, বাংলাদেশে যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে বের করতে হলে লড়াই করতে হবে। লড়াই করেই পরাজিত করতে হবে শেখ হাসিনার মত ফ্যাসিবাদি সরকারকে। তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করতে হবে।
এম এ মালিক বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেই মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। গুমের শিকার মানুষকে বের করে আনতে হবে ফ্যাসিবাদকে পরাজিত করে।
১৭টি মানবাধিকার সংগঠনের মধ্যে সিটিজেন মুভমেন্ট ইউকে, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইট্স, সলিডারিটি ফর হিউম্যান রাইট্স ইউকে, পিস ফর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ফাইিট ফর রাইট্স ইন্টারন্যাশনাল, হিউম্যানিটি ক্লাব ইউরো বিডি, জাষ্টিস ফর বাংলাদেশ, অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম ইউকে, রাইট কনসার্ন, রাইটস মুভমেন্ট ইউকে, স্ট্যাণ্ড ফর বাংলাদেশ, সাপোর্ট রাইট্স ইউকে, ইউনিভার্সাল ভয়েস ফর জাষ্টিস, ভয়েস ফর জাস্টিস, হোয়াইট পিজিয়ন ইন্টারন্যাশনাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ