সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে কথা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৪, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৪, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ১৫ মার্চ অধিবেশন শেষে সংসদ মুলতবি হয়ে ঈদের পর ২৯ মার্চ আবার বসবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চলবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে রিপোর্ট আকারে সংসদে উত্থাপন করা হবে।
জনতার আওয়াজ/আ আ