সন্ত্রাস-চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না: হুইপ দুলু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ত্রাস-চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না: হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৮, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৮, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
কোন সন্ত্রাস, চাঁদাবাজ-টেন্ডারবাজ আর ক্রিমিনালের স্থান বিএনপিতে হবে না। কেউ যদি এমন যে কোন অপরাধ করে তবে বিএনপিতে তার কোন ক্ষমা হবে না। বিএনপিতে তার কোন স্থান নেই। বরং তার স্থান হবে কারাগার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ ( সদর-নলডাঙ্গা) আসনের এমপি এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ সকল কাজে যারা জড়িত তাদেরকে সতর্ক করেন তিনি। এছাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকেও কোন বিচার-সালিশ থেকে বিরত থাকার নির্দেশ দেন। কেননা বিচার সালিশের নামে মানুষকে হয়রানি আর আর্থিক লেন-দেনেরও অভিযোগ পাওয়া যায়।

মঙ্গলবার (১৭মার্চ) নাটোর শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুলু দাবি করেন, বিএনপির কিছু স্বার্থান্বেষী মানুষের সন্ত্রাসী, চাঁদাবাজি, গুন্ডামি, দখলদারিত্ব, পুকুর কাটা, মাটিকাটা, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে বিরক্ত হয়ে গত নির্বাচনে অনেকেই ভোট দেননি। তিনি নিজেও নাটোর ২ আসনে ২ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হওয়ার কথা। অথচ তার ভোটের ব্যবধান ছিল মাত্র ৩৩ হাজার।

তিনি দাবি করেন, ভোট কেন কম পেয়েছেন বিষয়টি যাচাই করতে গিয়ে নলডাঙ্গা উপজেলার নসরতপুরে গিয়ে তদন্তে জানতে পেরেছেন, ওই ভোটাররা নলডাঙ্গা পৌরসভা কেন্দ্রের ভোটার। স্থানীয় বাজারের ৩০ ব্যবসায়ীর কাছ থেকে বিএনপি নামধারী কিছু ব্যক্তি চাঁদা নিয়েছে। এতে বিরক্ত হয়ে তারা ধানের শীষে ভোট দেননি। তিনি ওই ৩০ ব্যবসায়ীর টাকা ৩ দিনের মধ্যে ফেরৎ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দেশ না মানলে তাদের স্থান হবে কারাগার। এতে কোন আপষ করা হবে না।

তিনি দাবি করেন, তিনি নিজে সত্য ও ন্যায়ের পথে রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিশ্বাস নিয়ে তাকে পতাকা দিয়েছেন, বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করার মাধ্যমে সেই পতাকার মর্যাদা আর সম্মান তিনি রাখবেন।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়া, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ