সব হত্যার বিচার করা হবে: যুবদল সভাপতি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব হত্যার বিচার করা হবে: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ

 

জাতীয়াতাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে কারা গুলি করছে, কাদের নির্দেশে গুলি করা হয়েছে সবাইকে চিহ্নিত করা হচ্ছে। সবার নাম-পরিচয় আমরা জানি। সময় আসলে এদের সবার বিচার করা হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারায়ণগঞ্জে আহত নেতাকর্মীদের খোঁজ খবর এবং তাদের চিকিৎসার ব্যাবস্থা করে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের গুলিতে শাওন নামের একজন যুবদল কর্মী নিহত ও দুই শতাধিক আহত হন। নিহত যুবদল কর্মীসহ গুরুতর আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাদের দেখতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা ছুটে যান।

এসময় সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, রক্তের এই ঋণ শোধ করার সময় এসেছে। এই ফ্যাসিবাদকে রুখতে আরো রক্ত ঝরবে। তবুও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো।

তিনি বলেন, গুলি করে হত্যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক আন্দোলন রুখে দেওয়া যাবে না। পাকিস্তানের হায়েনা আর নব্বইয়ের স্বৈরাচারকে আমরা পরাজিত করেছি। এবার এই বাকশাল আর ফ্যাসিবাদকে রুখে দিবো। এই অবৈধ সরকারের সময় বেশি নেই। পালিয়ে যাওয়ার আগে রাজপথে আমার ভাইয়ের রক্ত চুষে নিচ্ছে। এই রক্তের প্রতিশোধ নেওয়া হবে।

এসময়ে যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ