একটি হারামের পয়সাও আমার পকেটে যাবে না: এটিএম আজহারুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি হারামের পয়সাও আমার পকেটে যাবে না: এটিএম আজহারুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৫, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৫, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ

 

তারাগঞ্জ (রংপর) প্রতিনিধি
ছবি প্রতিনিধি
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। একটি হারামের টাকাও আমার পকেটে যাবে না।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত আলমপুর ইউনিয়নে ঈদপরবর্তী সময়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, একটি সুস্থ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিহার্য। তাই যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি আমিনুল ইসলাম, জামায়াতের যুব সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সামছুল হুদা, জিকরুল ইসলাম প্রমুখ।

এদিন বিকালে এটিএম আজহারুল ইসলাম জামায়াতে মহিলা বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় যোগ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ