২০০ এমপি ওআইএস ক্যামেরার ভি৭০ এফই: ৯ এপ্রিল লঞ্চ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি
ছবি প্রতিনিধি
ভ্রমণপিপাসুরা অনেক সময় পাহাড় বা খোলা আকাশের মতো বিশাল কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন, যাতে চারপাশের পরিবেশ আর নিজেকে একসাথে ফ্রেমে রাখা যায়। কিন্তু সমস্যা হয় যখন সেই ছবিগুলো জুম করে বা কেটে ছোট করা হয়। সাধারণ স্মার্টফোনে জুম করলে ছবির ডিটেইল বা সুক্ষ বিষয়গুলো ঝাপসা হয়ে যায়। ফলে শুরুতে ছবিটা সুন্দর মনে হলেও জুম করার পর আর আগের মতো পরিষ্কার থাকে না।
স্মার্টফোনের এই চিরাচরিত সমস্যা দূর করতেই ভিভো ডিজাইন করেছে ভি৭০ এফই। যাতে জুম বা এডিট করার পরেও ছবির মান ঠিক থাকে। ভিভো নিশ্চিত করেছে, আগামী ৯ এপ্রিল দেশে লঞ্চ হচ্ছে নতুন ভিভো ভি৭০ সিরিজ।
ভিভো ভি৭০ এফই- তে থাকবে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। দূরের পাহাড় কিংবা শহরের কোনো সুন্দর জায়গা অথবা যেকোনো গ্রæপ ছবিতে এই ক্যামেরায় সব ডিটেইলস স্পষ্টভাবে ধরা পড়বে। জুম করার পরও ছবি ফেটে যাওয়া বা ঝাপসা না হওয়ায় ব্যবহারকারীরা পরে সহজেই ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবেন। সেই সাথে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি ছবির ঝাপসাভাব কমিয়ে আনে, যা চলার পথেও একদম স্থির ও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করে।
এটি বিশেষ করে ভ্রমণে খুব কাজে দিবে, যখন হুটহাট ছবি তোলার পর পরে তা এডিট করার প্রয়োজন পড়ে। এর ২০০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরায় ছবি তুললে সব ডিটেইলস এতই নিখুঁত থাকে যে, ছবির যেকোনো অংশ পরে জুম বা ক্রপ করলেও কোয়ালিটি একই থাকবে। সেই সাথে এই ক্যামেরার আলো ও রঙের ভারসাম্য ছবিকে একদম বাস্তবের মতো দেখাবে। বড় ল্যান্ডস্কেপ হোক বা কাছের পোর্ট্রেট, সব পরিস্থিতিতেই আউটপুট স্থির ও নিখুঁত থাকে।
ক্যামেরার পাশাপাশি ভিভো ভি৭০ এফই-এর ডিজাইনও হতে যাচ্ছে বেশ নজরকাড়া। এর ‘মিউজ পার্পল’ রঙের উজ্জ্বল আভা ভিন্ন ভিন্ন কোণ থেকে ফোনটির রঙে দেয় উজ্জ্বল ইফেক্ট। এর সূ² কারুকাজ আর প্রিমিয়াম ডিজাইন ফোনটিকে দেয় এক শৈল্পিক রূপ, যা ভ্রমণপিপাসুদের রুচির সাথে একদম মিলে যাবে।
ভি৭০ এফই এর সাথে ভিভো নিয়ে আসছে তাদের ফ্ল্যাগশিপ ফোন ভি৭০। আগামী ৯ এপ্রিল বাংলাদেশে ভি৭০ সিরিজ লঞ্চ হবে। যা ব্যবহারকারীদের ছবি তুলতে এবং তা পরবর্তীতে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে দেবে বাড়তি স্বাধীনতা। বিশেষ করে ছবি তোলার পর তা রিফাইন করার দারুণ সুবিধা মিলবে এই সিরিজে।
ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ^মানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ^জুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।
জনতার আওয়াজ/আ আ