শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের রহস্যময় পোস্ট – জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের রহস্যময় পোস্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) অন্যতম প্রধান সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এই পোস্টটি শেয়ার করেন।

পোস্টে তিনি লেখেন, ‘এখন শুধু এটুকুই বলার বাকি— হাসিনা ব্যবস্থার সব কিছু দরকার, শুধু হাসিনাকে ছাড়া।’

এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্যটির মধ্যে গভীর রাজনৈতিক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। শেখ হাসিনার শাসনব্যবস্থাকে সামনে রেখে হাসনাত আবদুল্লাহর এই কড়া ও সরাসরি বক্তব্য তার সমালোচনামূলক অবস্থানকে স্পষ্ট করে তুলেছে।

উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে একটি সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করে আসছেন। তার এই পোস্ট ঠিক কোন প্রসঙ্গে দেওয়া হয়েছে তা স্পষ্ট না হলেও রাজনৈতিক মহলে এটি নিয়ে নানা ব্যাখ্যা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

 
 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com