৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ২৭ নভেম্বর, ২০২৫ থেকে ১৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফলাফল এবং সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এতে আরও বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
উল্লেখ্য, কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ